বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির অর্ধশতক পূর্তি উদযাপন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ মে) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনের হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড মতিয়ার রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জেন নির্মলেন্দু, বীর প্রতীক ক্যাপ্টেন অবঃ আজিজুল ইসলাম হক।আলোচনায় বক্তারা ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তি ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা।  পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দরা।

কিউএনবি/অনিমা/২৯ মে ২০২৩,/সকাল ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit