মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নেত্রকোনার জেলা প্রশাসক শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৩০ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ২০২২-২৩ অর্থবছরে ময়মনসিংহ বিভাগে জেলা প্রশাসক পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।গত বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস স্বাক্ষরিত পত্রে জানা গেছে, শুদ্ধাচার পুরস্কার প্রদান সংশোধনী নীতিমালা ২০২১ অনুযায়ী গঠিত ময়মনসিংহ বিভাগীয় বাছাই কমিটির বুধবারের সভার সিদ্ধান্তের আলোকে ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে মনোনয়ন দেওয়া হলো। বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, এনডিসি মো. মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়াজ মাখদূম প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit