রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২২৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঘরে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়ন রেমা (১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সায়ন রেমা ওই গ্রামের প্রবেশ ম্রং এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সায়ন রেমা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। সেজন্য তাকে ঘরের ভেতরেই শেকলে বেঁধে রাখা হতো তাকে। প্রতিদিনের মতো ওইদিন বিকেলে শেকলে বাঁধা ছিলো সে। হঠাৎ ঘরের ফ্যানের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ঘরের টিনে লাগে। এসময় সায়ন রেমা টিনের বেড়ায় স্পষ্ট করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সায়নের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit