বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দিনভর বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৮৭১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামে বুধবার দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিতেই অনেক জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সকালে অফিসগামী ও কর্মস্থলগামী মানুষকে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি আর কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আশপাশের এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও বিক্ষিপ্তভাবে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

বুধবারের মাঝারি ধরনের বৃষ্টিতে নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন। বৃষ্টি ও জোয়ারের পানির জলাবদ্ধতায় আগ্রাবাদ, অক্সিজেন মুরাদপুর সড়ক, চকবাজার, বাদুড়তলা, মুরাদপুর-পাঁচলাইশ-মেহেদীবাগ সড়ক, বিমানবন্দর সড়ক, পোর্ট কানেকটিং রোডসহ বেশিরভাগ সড়কেই সৃষ্টি হয়েছে খানাখন্দ।

আবার ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে এবড়োখেবড়ো হয়ে আছে অনেক সড়ক। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে এসব সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বুধবারের বৃষ্টিতেও এসব সড়ক দিয়ে রিকশা ও সিএনজি আটোরিকশার মতো ছোট যানবাহন চলাচলে বেগ পেতে দেখা গেছে। চকবাজার, ডিসি রোড, বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহরসহ নগরীর বিভিন্ন নিচু এলাকার সড়ক বৃষ্টি ও জোয়ারের পানিতে হাঁটু পর্যন্ত ডুবে যায়।

ষোলশহরের বাসিন্দা স্কুলশিক্ষক কামরুল হাসান জানান, সকালে কর্মস্থল আগ্রাবাদ যেতে গাড়ির জন্য ২ নম্বর গেটে তাকে প্রায় দুই ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সড়কের ওপর পানি ওঠায় গাড়ি কম ছিল। দুর্ভোগ ছিল চরমে। পতেঙ্গা আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা যুগান্তরকে বলেন, বুধবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit