বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বলাৎকার কান্ডে ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৮৭ Time View

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগে ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা) বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হলো।’এর আগে গত রোববার ছাত্রলীগ নেতা জয়ন্ত নিজ বাড়িতে দুই কিশোরকে ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেছেন উল্লেখ করে সোমবার বিকেলে ভুক্তভোগীর অভিভাবকরা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ার কালিরহাট থেকে জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য ছাত্রলীগ কাজ করে যাচ্ছে এবং যাবে। এর বাইরে কারো ব্যাক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে তাঁদের নির্দেশক্রমে জয়ন্ত কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে’।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit