সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে  চালক নিহত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯৭ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রলির নিচে চাপা পরে আপেল মাহমুদ (২৫) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার গাবনা-মাতাজীহাট রোডে ছোটকাবলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত আপেল মাহমুদ নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার কিয়ামত আলীর ছেলে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন,নিহত আপেল মাহমুদ ধান বোঝাই ট্রলি নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজী হাটের দিকে যাচ্ছিলেন। এসময়  গাবনা-মাতাজীহাট রোডের ছোটকাবলা মোড়ে পৌঁছালে ধান বোঝাই ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে পরে যায়। এতে ওই ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই আপেল নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit