সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁয় এডাব এর সেমিনার অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৮০ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সকল নাগরিকের সমান অধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের কে. ডি. মোড়, এনভাইরনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (জননী) হলরুমে এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) নওগাঁ জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম। এডাব নওগাঁ জেলা শাখা সভাপতি আশরাফুল নাহারের সভাপতিত্বে এ সময় নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তর, সহকারী পরিচালক মাহমুদ আকতার , নওগাঁ সদর উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, নওগাঁ এডাব এর সদস্য সচিব ও জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম নওগাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আক্তার, প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান (রিজভী), এডাব রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী লিটুস কুবি প্রমূখ সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী উপস্থিত আছেন।

এসময় বক্তারা ধর্ম, লিঙ্গ, জাতি, অর্থনৈতিক অবস্থা, জন্মস্থান, বাসস্থান, ইত্যাদি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে মানুষ হিসেবে সমানভাবে দেখা, সমান সুযোগ-সুবিধা দেওয়া ও সমান নাগরিক অধিকার ভোগ করবার অবস্থা নিশ্চিত করা বিষয়ের উপর বক্তব্য রাখেন। 

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit