বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুরে পানিতে ডুবে রিফাত মিয়া (১২) এক স্কুল শিক্ষার্থীর সলিল সমাধি হয়েছে। রিফাত পৌর এলাকার মেড্ডার এমরান মিয়ার ছেলে ও মেড্ডা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে নামে এমরান। সাঁতার না জানা এমরান অসতর্কতাবশত পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ১২:৫৮