সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁয় ইটভাটা থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার 

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১২১ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ইটভাটা থেকে টমটম চালক অতুল কুমার সাকার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ মে) সকাল ১১ টায় শহরের বাইপাস সড়কের পাশে আজাদের ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের মৃত অভয় চন্দ্র সুত্র এর ছেলে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, অতুল পেশায় টমটম চালক। প্রতিদিনের ন্যায় গতকাল টমটম নিয়ে নওগাঁ শহরে আসে অতুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় জোড়ালো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit