মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৩৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বোরো (ইরি) ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার।

উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় এমপি ধানক্রয় সংগ্রহ নিয়ে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ কে এম সামছুদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, কৃষক হুরমুজ আলী প্রমুখ।

উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, দুর্গাপুর উপজেলায় এবার সরকারিভাবে ১ হাজার ৫২২ মেট্রিক টন বোরো ধান এবং ১৫৪ মেট্রিক টন চাউল ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা এবং চাউল ৪৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট অবধি ধান সংগ্রহ করা হবে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit