বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও গুণীজনদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৬৮৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উপমহাদেশে শিক্ষা বিস্তারে জ্ঞানতাপস ড. মোহাম্মদ শহীদুল্লাহ’র ভূমিকা শীর্ষক আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকার পুরানা পল্টন লাইন, পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। কবি ও উপস্থাপক টি মনি খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী, এতে প্রধান আলোচক ছিলেন, সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা, সাদেক সিদ্দিকী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল। অনুষ্ঠানে মূল প্রসঙ্গ উপস্থাপন করেন, জাগ্রত সাহিত্য পরিষদের চেয়ারম্যান, শিহাব রিফাত আলম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাস্ট্রিজ পার্টির চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম মজুমদার, দেশ বরন্য গীতিকার, সুরকার ও ট্যাক্স এডভাইজার মোঃ মাসুদুর রহমান মিলকী, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহ-সভাপতি লায়ন খন্দকার রেজাউল করিম সহ আরো অনেকে। এসময় ড. মুহাম্মদ শহীদুল্লাহর পরিচিতি উপস্থাপন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন, কবি ও লেখক সোহেলী মল্লিক, উপস্থিত জনপ্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম সবুজ। অনুষ্ঠানে উপমহাদেশের বিখ্যাত ভাষাবিদ জ্ঞানতাপস ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ’র জীবন সম্পর্কে নানাবিধ আলোচনার পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তে জনসেবা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুনী ব্যক্তিদের জ্ঞানতাপস ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 
এসময় দেশের বিভিন্ন গুণী ব্যক্তিদের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে জনসেবা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম সবুজ ও কসবা উপজেলার ৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন কে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সবুজ ও মোঃ জাকির হোসেন কে এই সম্মাননা স্মারক প্রদান করায় কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit