বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

কুমারখালীতে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৫৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠী বন্ধুর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামে একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পান্টি স্কুল মাঠে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত তানজিল শেখ পান্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। হত্যাকান্ডের পর থেকে ঘাতক সহপাঠী বন্ধু ওবায়দুল শেখ ইমন (১৮) পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকেলে পান্টি স্কুল মাঠে কলেজ ছাত্র তানজিল শেখ ও তার সহপাঠী বন্ধু পান্টি গ্রামের মিলনের ছেলে ওবায়দুল শেখ ইমনের মধ্যে তুচ্ছ কোন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় ইমন ক্ষুব্ধ হয়ে তার পকেটে থাকা ছুরি দিয়ে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে তানজিল শেখ মাটিতে লুটয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনার পর থেকে ইমন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়।

হত্যাকান্ডের বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, হত্যাকারী ওবায়দুল শেখ ইমন ও নিহত তানজিল শেখ তারা বন্ধু এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র। কি কারণে হত্যা করা হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা। তবে আসামি গ্রেফতারের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। ময়না তদন্তেরে জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit