শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

খাগড়াছড়িতে পিসিপি,র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৭৪৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি,র ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।শনিবার (২০ মে ২০২৩ইং ) সকালের দিকে খাগড়াছড়ি মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে  বর্ণিল সাজে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
“জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন” স্লোগানে ৪র্থ কেন্দ্রীয় কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত হয়। মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ের সামনে  জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে  বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার
বীর মুক্তিযোদ্ধা জনার্ধন দে। 
পিসিপি,র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা।এসময়  বাংলাদেশ টেলিভিশনের সাবেক রিপোর্টার রহুল আমীন, ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় ও পিসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit