রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ডোমারে স্ত্রী হত্যার দায়ে স্বামী সুবাস চন্দ্র শীল গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৪৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমারে স্ত্রী হত্যার দায়ে সুবাস চন্দ্র শীল (৪২) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।সুবাস ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা চিলাই নাপিত পাড়া গ্রামের মৃত অভিনয় চন্দ্র শীল @ ধুন্দুর ছেলে। মামলা সুত্রে জানা যায়, ২০০২ সালে আসামী সুবাস চন্দ্র শীলের সাথে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মৃত বিরেন্দ্র শর্মার কন্যা কবিতা রানী (৩৫) এর বিবাহ হয়। ঘর সংসার করাকালে তাদের এক ছেলে জীবন চন্দ্র শীল (১৩) জন্মগ্রহন করে। ঘরসংসার করাকালে উক্ত আসামী মাঝে মধ্যেই কবিতা রানীকে যৌতুকের দাবীতে মারপিট করত। গত ১৮ মে/২০২৩ তারিখ বেলা ১১ ঘটিকার সময় আসামী তাহার নিজ বাড়ীতে কবিতা রানীকে গলা চিপিয়া এলোপাতারী কিল-ঘুষি মারে, যাহার ফলে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

পরবর্তীতে সন্ধ্যায় কবিতা রানী বমি করিতে থাকে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করিয়া ভিকটিমকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে কবিতা রানীর ভাই সনাতন শর্মা (২২) বাদী হয়ে ডোমার থানায় আসামি সুবাস চন্দ্র শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যাহার প্রেক্ষিতে ডোমার থানার মামলা নং -০৭(০৫)২০২৩ রুজু করা হয়। পুলিশ সুপার নীলফামারী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত ১১টায় আসামি শ্রী সুবাস চন্দ্র শীলকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit