বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের উদ্বোধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৭১৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহারিয়ার জামিল জুয়েল, অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সমাজ সেবক আক্কাস আলী সরদার, বাবলুর রহমান, এস.এম. হাসান, দুলাল কুমার দেবনাথ, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার দৌলতপুর নিজস্ব সংবাদদাতা সাইদুল আনাম, শহিদুল ইসলাম মেম্বার, কালু মালিথা, ডাক্তার খোকন, আবু হানিফ, আবুল হাসেম, পিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, পি.ই.ডি.পি-৪ প্রকল্পের আওতায় মেইনগেট সহ ১২৫ মিটার প্রাচীর এবং রাস্তার পাশে একটি নান্দনিক গেট নির্মাণ করা হবে। যার বরাদ্দ ১২ লক্ষ ৬৪ হাজার ৫৫৬ টাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মুজিব বর্ষের বিশেষ বরাদ্দের এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন।এলাকাবাসী জানায়, বিদ্যালয়টির ১ একর ৮ শতক জমি ক্রয় সূত্রে রয়েছে, রের্কড হয়েছে ৯০ শতক, বেদখন ১৮ শতক রের্কড বা খারিজ হয়নি। ভূমি দস্যুদের বিভিন্ন মামলার কারণে স্কুল টি অনেক পিছিয়ে ছিল, বর্তমানে স্কুলটি সুন্দর ও পরিপাটি ভাবে একটি আধুনিক স্কুলের রূপ পেয়েছে এবং বেষ্টনী প্রাচীর টা সম্পন্ন হলে এটা আরো সুন্দর এবং দর্শনীয় হবে, আর কোন ভূমি দস্যু যেন নতুন করে এই বিদ্যালয়ের জমি দখল করতে না পারে এজন্য সকলে এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit