বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়ন ছাত্র লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৭৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১নং মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগ শাখার আয়োজনে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। ১নং মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ মশিউর রহমান রিমনের সভাপতিত্বে  অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি’র ব্যক্তিগত সহকারী মোঃ শফিকুল ইসলাম সোহাগ। 

মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ তানভীর আহম্মেদ এর পরিচালনায় ও সদস্য মোঃ আজিজুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাবলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরীন সফিক আলেয়া, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু, ও সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লুৎফর রহমান ভূইয়া, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ বাছির ভূইয়া ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানে মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কগন, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার জন্য শীঘ্রই প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এসময়ই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মশিউর রহমান রিমন ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক-১ মোঃ তানভীর আহম্মেদ জানান, ছাত্রলীগ একটি সুসংগঠিত সংগঠন, সব সময়ের মতো দলের প্রয়োজনে ছাত্রলীগ সর্বদা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে। আগামী জাতীয় নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য মাননীয় আইন মন্ত্রী মহোদয়কে নির্বাচিত করার ক্ষেত্রে মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সর্বোচ্চ ভূমিকা থাকবে বলে তারা জানান। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit