বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

লালপুরে বান্ধবির ভাইয়ের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২০০ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে সৈকত ইসলাম (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সৈকত ইসলাম উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে ও ওই ছাত্রীর বান্ধবির ভাই। বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় এ ব্যাপারে ওই তরুণীর মা বাদী হয়ে লালপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন। 

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বান্ধবীর বড়ভাই হলেন অভিযুক্ত সৈকত। বান্ধবীর সাথে প্রাইভেট পড়তে যাওয়ার সুবাধে ওই ছাত্রীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকত তাকে তার খালার বাড়ী বনপাড়াতে নিয়ে গিয়ে ধর্ষন করে । পরবর্তীতে সৈকত ওই ছাত্রীকে বিয়ে করতে আপত্তি জানালে গত ১৬ মে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে ওই ছাত্রী। পরে বিষয়টি জানাজানি হলে ভোক্তভোগীর মা লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন।

এবিষয়ে কথা বলতে অভিযুক্ত সৈকত ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আর সৈকতের বাবা মাসুদ রানা ঘটনাটি অস্বীকার করে বলেন, আমার ছেলে এসব কিছু করে নি। আমার ছেলের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit