শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চলবে ডিসেম্বরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে ডিসেম্বর মাসে। এই সময়সীমা ধরে জুলাই মাসে এ পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন ছিদ্দিক।

বৃহস্পতিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমটিসিএলের এমডি বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল, সেখানে আমাদের কাজের অগ্রগতি ৯০ শতাংশের বেশি। স্টেশনভেদে মতিঝিল পর্যন্ত রুটের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সেখানে প্ল্যাটফর্মে এক্সিট-এন্ট্রির কিছু কাজ, কিছু বৈদ্যুতিক কাজ চলছে। 

এম এ এন ছিদ্দিক আরও বলেন, আমাদের টার্গেট ছিল ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা।  আমরা এখন চাইছি আরেকটু আর্লি কমিশনিং করা যায় কি না।

ডিএমটিসিএল এমডি বলেন, এন্ডিং স্টেশন হিসেবে মতিঝিল ঠিক থাকছে। এরপর টেস্ট রান ও ওসিসির পরিস্থিতি বিবেচনা করে জুলাই থেকে যখন টেস্ট রান শুরু হবে, তখন বুঝতে পারব কোন স্টেশনগুলো খোলা থাকবে।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit