বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা।

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৬ Time View

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কর্তৃক ১৭ মে ২০২৩ ইং তারিখ বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলার সদর পৌরসভার জিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয় করার অপরাধে কেন্দ্রীয় বাজারের এন আর প্লাজায় অবস্থিত সম্রাট কসমেটিকসকে ৫,০০০ টাকা,রিফাত কসমেটিকসকে একই অপরাধে ৩,০০০ টাকা,সুপার মার্কেটে অবস্থিত শাড়ি মেলাকে একই অপরাধে ৩,০০০ টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ১১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় অন্যান্য কসমেটিকস ব্যবসায়ীদের নিষিদ্ধ ঘোষিত রঙ ফর্সাকারী ক্রিম বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম,মার্কেটিং ইনস্পেক্টর মো: শফিউল আজম এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়ন এ অভিযানে সহযোগিতা করেন।এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit