বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

ঝড়ে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল কুড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিজলী খাতুন(১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।বুধবার(১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত বিজলী খাতুন ওই এলাকার রসুলপাড়া গ্রামের ভ্যান চালক মতিয়ার রহমানের ছেলে। সে মহিষখোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, ঝড়ে ভেঙ্গে পড়া বাগানের শুকনো ডালের লাকড়ি  জ্বালানী হিসেবে ব্যবহার করতে স্থানীয় বিপুল হাজির বাগানে যায় স্কুলছাত্রী বিজলী খাতুনসহ কয়েকজন শিশু। বাগানের ভিতরে থাকা বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে পড়ে যায়। হঠাৎ সেই তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit