শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

রাণীশংকৈলে গৃহবধূর মরদেহ উদ্ধার 

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৫৮ Time View
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৪ মে) দুপুরে জেসমিন আকতার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জেসমিন বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের বিদেশ প্রবাসী সাগর আলীর স্ত্রী ও এক সন্তানের জননী। 
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে জেসমিন খাওয়া দাওয়া ও নামাজ শেষ করে  সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় । ফাঁস দেওয়ার সময় ছটপট করলে  জেসমিনের ৪ বছর বয়সী ছেলে  দেখতে পায়, এবং বাড়ীর পাশের দোকানদারকে বলে আমার মা মরে গেল ,সে কথা শুনে এলাকার আশপাশের লোকজন জেসমিনের পিতা মাতাকে খবর দেয় এবং লাশ দ্রুত নামিয়ে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে জেসমিন পথিমধ্যে মারা যায়।
মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার  ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন, লাশের গাঁয়ে বিভিন্ন রকমের চিহ্ন পাওয়ায় সন্দেহ জনক মনে হলে লাশ  পোষ্ট ম্যাডামের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আসল ঘটনা রহস্য জানা যাবে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit