বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণে বাবা দেওয়ায় অভিমান করে তানজিবুল ইসলাম খাদেম (১৪) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিবুল ইসলাম খাদেম দূর্গাপুর গ্রামের আরিফুর রহমান খাদেমের ছেলে।
জানা যায়, লেখাপড়া অমনোযোগী হওয়ায় শনিবার সন্ধ্যায় তানজিবুল ইসলামকে তার বাবা বকা দেয়। এতে সে অভিমান করে সকাল সাড়ে ৭ টার দিকে বসতঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুল ইসলাম বলেন প্রাথমিক তদন্তে পড়ালেখায় অমনোযোগী হওয়ায় তার বাবা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে আত্মহননের পথ বেছে নেয়। তিনি আরো বলেন মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/রাত ১০:৩৮