বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

দৌলতপুরে ১৪৪ ধারা ভঙ্গকরে অন্যের জমি জোরপূর্বক দখল ও খনন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৪৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে ও ১৪৪ ধারা ভঙ্গকরে জোরপূর্বক অন্যের জমি দখল ও খনন করেছে মো. হাবিবুল্লাহ নামে প্রভাবশালী এক ব্যক্তি। বিষয়টি প্রশাসনকে অবগত করার পরও তারা নিশ্চুপ রয়েছেন বলে জমির মালিক মো. আব্দুল্লাহর অভিযোগ। ফলে নিজের জমি দখল নিতে ভীত সন্ত্রস্থ ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন মো. আব্দুল্লাহ নামে ওই হোমিও চিকিৎসক। ঘটনাটি ঘটেছে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর গ্রামে।

দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ তার অভিযোগে উল্লেখ করেছেন, পার্শ্ববর্তী কিশোরীনগর গ্রামের বিলকালুয়া মৌজার আর এস ১০৬৮ খতিয়ানের ২০৮৪ দাগের পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। পারিবারিক প্রয়োজনে জমিটি বিক্রয় করতে গেলে ছোট ভাই মো. হাবিবুল্লাহ তাতে বাঁধা প্রদান করে। পরে মো. হাবিবুল্লাহকে ন্যায্য মূল্য দিয়ে জমিটি ক্রয় করতে বললে তাতেও সে অস্বীকৃতি জানিয়ে পুকুরসহ জমিটি জোরপূর্বক দখল করে নেয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর থানা পুলিশকে লিখিতভাবে অবগত করা হলে দৌলতপুর থানা পুলিশ বিষয়টি নিরসনের জন্য উভয়পক্ষকে থানায় ডাকেন।

কিন্তু দৌলতপুর থানা পুলিশের নির্দেশ অমান্য করে মো. হাবিবুল্লাহ দৌলতপুর থানায় উপস্থিত না হয়ে স্বেচ্ছাচারীভাবে মো. আব্দুল্লাহর নিজ নামীয় দখল করা জমিতে লাগানো গাছ ও পুকুরপাড়ের মাটি কেটে ভরাট করেন। এ ঘটনায় মো. আব্দুল্লাহ নিরুপায় হয়ে নিজ জমিতে ১৪৪ ধারা জারির জন্য গত ১৬ এপ্রিল আদালতের স্মরনাপন্ন হোন। আদালত মামলা নং দৌলতপুর মিস ৩৩৮/২০২৩, আদেশের ক্রমিক নং ১ এবং অঃ জেঃ ম্যাঃ আঃ/৭৭৯ স্মারকের ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারার জন্য আদালতের বিচারক দ্বিতীয় পক্ষ অর্থাৎ জমি দখলকারী মো. হাবিবুল্লাহকে ১০মে কারণ দর্শানো নোটিশের জবাব ও জমি দখলের কাগজপত্রসহ আদালতে স্বশরীরে হাজির হতে নির্দেশ দেন।

একইসাথে নালিশি জমিতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে সেজন্য দৌলতপুর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এমন নির্দেশনার পরও মো. হাবিবুল্লাহ ওই জমিতে গিয়ে গাছ কর্তন ও পুকুরের পাড় কেটে তা আত্মসাত করলেও দৌলতপুর থানা পুলিশ কোন ব্যবস্থা নেননি বলে মো. আব্দুল্লাহ অভিযোগে উল্লেখ করেন। এদিকে গত ১০ মে আদালতে উভয়পক্ষ হাজির হলে দ্বিতীয় পক্ষ অর্থাৎ জমি দখলকারী মো. হাবিবুল্লাহ তার পক্ষে কোন কাগজপত্র দাখিল করতে না পারায় আদালতের বিচারক নালিশি ওই জমিতে ১৪৪ ধারা বলবত বা জারির নির্দেশ দেন।

এমন নির্দেশনার পরদিন ১১মে থেকে রবিবার (১৪ মে) পর্যন্ত প্রতিদিনই স্থানীয় প্রভাবশালী ও জঙ্গী মতাদর্শে বিশ্বাসী মো. হাবিবুল্লাহ আদালতের ১৪৪ ধারা জারি করা ওই জমির পুকুর পাড় কেটে ও ভরাট করে ফসল চাষে লিপ্ত রয়েছেন। ফলে আদালতের স্মরণাপন্ন হওয়ার পরও এমন ঘটনায় চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে পড়েছেন জমির মালিক মো. আব্দুল্লাহ।

১৪৪ ধারা ভঙ্গের বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানোর পরও মো. হাবিবুল্লার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে মো. আব্দুল্লাহর অভিযোগ। তবে এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit