রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার’র সমর্থনে পরামর্শ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার এর সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ও যুব সমাজ কে সাথে নিয়ে শুক্রবার রাত ৯টায় সিসিকের ২০নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ সেনপাড়ার বৈশাখী এলাকাবাসীর সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় মিঠু তালুকদার বলেন, আপনাদের পরামর্শ, ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে আমি এ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছি। আমাকে আপনারা ছোট বেলা থেকেই জানেন এবং চিনেন। আমি ছোট থেকে আপনাদের মাঝেই বড় হয়েছি। সেই আশা নিয়েই বলতে পারি আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। তাই কোনো কথা দেব না কাজে প্রামাণ করবো।

প্রাথমিকভাবে আমি ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন স্মার্ট ওয়ার্ড, প্রতিটি মহল্লায় নিরাপত্তা গেইট ও সিসি ক্যামেরা স্থাপন, প্রতি মাসে অভিযোগ বা সমস্যা নিয়ে মতবিনিময় করা, যাবতীয় অনলাইন আবেদন সহ কাউন্সিলর কার্যালয় থেকে সহায়তা করতে ব্যবস্থা করা হবে।

সৈয়দ নুরুল হক খয়ের এর সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিকী এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-হাজী মুতাব্বীর হোসেন আলম, হুমায়ুন কবির সিদ্দিকী, যুবলীগ নেতা কামরুল ইসলাম, শেখ উমরা মিয়া, মোজম্মিল হোসেন, নজির উদ্দিন আহমেদ, আলী আহমেদ, আব্দুল লতিফ, তাজ উদ্দিন, সৈয়দ বেলায়েত হোসাইন ফুয়াদ, রেজুওয়ান সিদ্দিকী সৈকত, আশরাফুজ্জামান তানভীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit