সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্তিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ সহ অন্যরা।
সংশ্লিষ্টরা জানান, উপজেলায় ৩০ টাকা দরে ১৬শ’ ৩ মেট্রিকটন ধান এবং ৪৪ টাকা দরে ৩ হাজার ৭৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:১৪