বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইরানে আরও ৭ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক বিক্রি ও ধর্ষণ সংক্রান্ত অভিযোগে আরও সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রাজধানী তেহরানের বাইরে দুটি কারাগারে এই সাজা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার গোষ্ঠী। বুধবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ব্লাসফেমি বা ধর্ম অবমাননার দায়ে সোমবার দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। এরপরেই দেশটিকে সতর্ক করে জাতিসংঘ।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, রাজধানী থেকে দূরে কারাজ শহরের গেজাল হেসার কারাগারে মাদক সংক্রান্ত অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া রাজাই শাহ’র কারাগারে ধর্ষণের অভিযোগে আরও চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজান জানিয়েছে, কোকেন বিক্রিতে জড়িত থাকায় তিনজন এবং ধর্ষণের অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আইএইচআর জানিয়েছে, এ নিয়ে গত ১২ দিনে কমপক্ষে ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, সরকারের কিলিং মেশিন ত্বরান্বিত হচ্ছে। এর লক্ষ্য জনগণকে ভয় দেখানো এবং এর শিকার সমাজের সবচেয়ে দুর্বল মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit