মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

দুর্গাপুরে ভারতীয় মালামাল জব্দ আটক ৩

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৭ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা (১৯০ পিস) চকোলেট ফ্লেভার বোতল এবং (১৪৪০ পিস) ভারতীয় সাবান জব্দ করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উৎরাইল বাজার এলাকা থেকে এসব মালামাল সহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন নওগাঁ জেলার হাপানিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. হাসান আলী (৩৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে শাহীন আকতার নাদিম (৪৪) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের সোহেল রানার ছেলে অনিক মিয়া (৩৫)। পরবর্তিতে (০৯ মে) মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়। জব্দকৃত মালমালের বাজারমূল্য ২ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুর্গাপুর থানায় এক মামলা দায়ের করা হয়েছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার বাদী মোহাম্মদ আবু রায়হান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মালমাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই মালামাল এবং পিকআপসহ ৩জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit