বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সিসিক নির্বাচন সিলেট বিভাগের পৌর মেয়রদের সাথে আনোয়ারুজ্জামান চেীধুরীর মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগের বিভিন্ন পৌর মেয়রদের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাং লাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চেীধুরী।মঙ্গলবার (৯ মে) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। তার ধারাবাহিকতা ধরে রাখতে হলে সাধারণ মানুষের মাঝে আমাদের উন্নয়ন কর্মকান্ডগুলোকে তুলে ধরতে হবে। এজন্য আমাদের জনপ্রতিনিনিদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, আগামী ২১ জুন সিসিক নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চেীধুরীর হাতে নৌকা মার্কা তুলে দিয়েছেন। এই নৌকাকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে করতে হবে। তিনি পৌর মেয়রদের নৌকার প্রচারণায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, সিলেট নগরীতে সিলেট বিভাগের প্রত্যেক এলাকার মানুষ বাস করেন। নৌকা প্রতিককে বিজয়ী করতে তাঁদেরকে কাজে লাগাতে হবে। এজন্য পৌর মেয়রদের জোড়ালো ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট অনেক পিছিয়ে রয়েছে। এবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে না পারলে আমরা আরও ফিছিয়ে যাবো। তাই আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চেীধুরী বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়ে আমাকে যে সম্মান দিয়েছেন আমি তার মান রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমাকে মেয়র নির্বাচিত করলে আমি আপনাদের মুখ ছোট হয় এমন কোন কাজ কখনোই করবো না। সবার পরামর্শ নিয়েই আমি সিটি কর্পোরেশনকে পরিচালিত করবো। তিনি নির্বাচনে পৌর মেয়রদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

এসময় সিলেট বিভাগের আওয়ামীলীগ থেকে নির্বাচিত সকল পৌরসভার মেয়রবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত মেয়রবৃন্দ নৌকা মার্কাকে বিজয়ী করতে তাদের অবস্থান থেকে কাজ করার আশ্বাস দেন এবং সিলেট শহরে বসবাসরত তাদের স্ব-স্ব পৌরসভার নাগরিকবৃন্দকে আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন,মৌলভী বাজার পৌর সভার মেয়র ফজলুল রহমান, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বড়লেখা পৌর মেয়র কামরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ ঘোষ, বিশ্বনাথ পৌর সভা মেয়র মুহিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, বিয়ানীবাজার প্যানেল মেয়র সয়ফুল আলম, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

 

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/সকাল ১০:৪৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit