বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

এবার কানাডার কূটনীতিককে বহিষ্কার করল চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কূটনীতিক বহিষ্কার নিয়ে এবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে চীন ও কানাডার মধ্যে। কানাডার এক নাগরিককে ভয় দেখানোর অভিযোগে টরন্টোয় নিযুক্ত এক চীনা কূটনীতিক ঝাও ওয়েইকে বহিষ্কার করেছে কানাডা। গতকাল সোমবার এই ঘোষণা দেয় কানাডা সরকার।

এবার কানাডার এই পদক্ষেপের প্রতিবাদে কানাডার শীর্ষ এক কূটনীতিককে বহিষ্কারের কথা ঘোষণা করেছে চীন। কানাডার পদক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং। মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

সিএনএন জানায়, মঙ্গলবার এক বিবৃতিতে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসাবে সাংহাইতে কানাডার দূতাবাসের জেনারেল কনসাল জেনিফার লিন লালনডেকে বহিষ্কার করা হয়। বিবৃতিতে, কানাডীয় এ কূটনীতিক জেনিফারকে ১৩ মে এর আগে চীন ছেড়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে ‘চীন এই ইস্যুতে আরও প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখে’ বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বেইজিং জেনিফারকে বহিস্কারের ঘোষণা করার কয়েক ঘন্টা পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হুমকি দেন, “কানাডিয়ান সরকার যদি “বেপরোয়া আচরণ করে” তবে চীন কঠোর ব্যবস্থা নেবে। কানাডীয় এই কূটনীতিক চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার এবং বেইজিংয়ের বিতর্কিত বিভিন্ন নীতির কট্টর সমালোচক হিসেবে পরিচিত। কূটনীতিক বহিস্কারের মাধ্যমে চীন ও কানাডার মধ্যে কূটনৈতিক বিবাদ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে।

উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণের সমালোচক কানাডার এক আইনপ্রণেতাকে ভয় দেখানোর অভিযোগে এক চীনা কূটনীতিককে সোমবার বহিষ্কার করে কানাডা। কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করব না। কানাডায় কূটনীতিকদের সতর্ক করা হয়েছে যে, তারা যদি এই ধরনের আচরণে লিপ্ত হয় তবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।’যদিও এই অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করে আসছিলো চীন। কিন্তু কানাডার পদক্ষেপের প্রেক্ষিতে একই সিদ্ধান্ত নিলো দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit