রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

কোন পাশ ফিরে ঘুমালে মিলতে পারে সুফল?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : তবে শুধু নির্দিষ্ট পরিমাণে ঘুমালেই হবে না। কী ভাবে ঘুমাচ্ছেন, সেটাও কিন্তু জরুরি। চিকিৎসকরা জানাচ্ছেন, বাম পাশ ফিরে ঘুমানো শরীরের জন্য ভাল। স্বাস্থ্যের দিক থেকে দেখলে, এর অনেক উপকারিতা রয়েছে।

লিভার ভাল থাকে

বাম দিক ফিরে ঘুমালে যে উপকারগুলি পেতে পারেন- তার মধ্যে অন্যতম হল লিভারের কার্যকারিতা ঠিক রাখা। এভাবে শুলে লিভার ভাল থাকে। এর ফলে হজমও ভাল হয়। পেটের স্বাস্থ্য ভাল থাকে।

বুকজ্বালার সমস্যা থেকে মুক্তি


অনিদ্রার সমস্যার সমাধান
রাতে ঘুম আসতে চায় না অনেকেরই। কী করলে ঘুম আসবে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কোনও লাভ হয় না। চিকিৎসকরা জানাচ্ছেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে দেখতে পারেন। নাক ডাকার সমস্যাও কমবে এর ফলে।

হার্ট ভালো থাকে

বাম পাশ ফিরে ঘুমালে হার্টের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। এই ভঙ্গিতে ঘুমালে রক্ত চলাচল স্বাভাবিক এবং সচল থাকে। হার্টেরও রক্ত পাম্প করতে কোনও অসুবিধা হয় না। হৃদ্‌রোগের ঝুঁকি কমে এর ফলে।

অন্তঃসত্ত্বা নারীদের জন্য ভালো

মা হতে চলেছেন যারা, বাম পাশ ফিরেই ঘুমানোর পরামর্শ তাদের দিয়ে থাকেন চিকিৎসকরা। এতে গর্ভস্থ শিশু সুরক্ষিত থাকে। শরীরের রক্ত চলাচলও স্বাভাবিক থাকে। এই সময় ভাল ঘুম হওয়া জরুরি। বাম পাশ ফিরে ঘুমালে ঘুমও ঠিকঠাক হয়।

সব কিছুরই ভাল এবং খারাপ দিক রয়েছে। কাঁধ এবং ওই অঞ্চলের অন্য কোনও অংশে ব্যথা হলে বাম পাশ ফিরে না ঘুমানোই শ্রেয়। তা হলে আবার হিতে বিপরীত হতে পারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit