সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি :  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল ৪টায় পতিসর দেবেন্দ্র মঞ্চে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। 

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। দ্বিতীয় দিন স্মারক বক্তা ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক আবুল মোমেন। আলোচক হিসেবে করেন নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম খান। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান ও রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক মোঃ আক্কাস আলী এবং নওগাঁ জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা চৌধুরী বাদল। 
পরে নওগাঁ জেলার রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী এবং আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃতি এবং নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit