সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৯ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর নির্দেশে নওগাঁয় বোরো মৌসুমে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ মে) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কৃষক তৌফিক মন্ডল বাবুর ৩০ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে যুবলীগের ২৫-৩০ জন নেতাকর্মীরা এতে অংশ নেয়।
কৃষক তৌফিক মন্ডল বাবু বলেন, তিনি এবার দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। কয়েকদিন আগেই তার জমির ধান পেকে গেলেও মজুরি বেশি হওযায় ও শ্রমিক না পেয়ে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন না। পরে যুবলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে আজকে সকাল থেকে ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলান। অনেক কৃষক পাকা ধান ঘরে তোলা নিয়ে দু:চিন্তায় থাকে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যন এবং সাধারন সম্পাদকের দিক-নির্দেশনায় কৃষকদের সুবিধার জন্য আজকে এক কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে।
তিনি বলেন, নওগাঁ যুবলীগ কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। এ জন্য জেলার ৯৯টি ইউনিয়নে টিম গঠন করেছে। যদি কোনো কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে যুবলীগ নেতা-কর্মীরা সেসব কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit