মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৬২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘এসো শ্যামল সুন্দর’’ এই প্রতিপাদ্যে বিশ্ব বাঙালির স্মরণীয় ও বরণীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়—ী পালিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ জন্মজয়ন্তী পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে, একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় কবির জীবনাদর্শ ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, এডভোকেট মানেশ সাহা, সঙ্গীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তী প্রমুখ। আলোচনা শেষে একাডেমির শিল্পীরা নাচ, গান ও কবিতার মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit