সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১২০ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় রাজধানীর খাদ্য ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁসহ সারা দেশে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় অনলাইনে যুক্ত হয়ে নওগাঁয় চলতি বোরো মৌসুমে ধানের উৎপাদন ও সংগ্রহ লক্ষ্যমাত্রা সম্পর্কে তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন সহ কৃষি বিভাগের কর্মকর্তা, চাল কল মালিক গ্রæপ, আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৩০ টাকা দরে ১ হাজার ৬৭৫ মেট্রিকটন ধানও ৪৪ টাকা দরে ৬ হাজার ৭৬১ সিদ্ধ চাল আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে।

উদ্বোধনে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নওগাঁ ও হাওর অঞ্চলসহ সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক কেলা ভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে থাকে সরকার। পাশাপাশি দেশে খাদ্য শস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মৌসুমেই শস্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, সরকারি গুদামে ধান বিক্রির সময় কৃষকরা যেন কোনো ভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষকদের সম্মান করতে হবে। তারা আমাদের ভাই, স্বজন। তবে মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। ভালোভাবে পরীক্ষা করেই ধান কিনতে হবে।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit