বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কনস্টবল আহতের ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পযর্ন্ত উপজেলার বিভিন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হৃদয় (২৫), মো. রুবেল ভূঁইয়া (৪৫), মো. মমিন ভূঁইয়া (৪৩), মো. মঙ্গল মিয়া (৬৩), মো. বাবু (২৫), সোহাগ রানা প্রকাশ বশির (৪২), মো. পারভেজ (৩৮), মো. রুহুল আমিন (২৯), মো. ইয়াসিন সরকার (৩৮), মো. জালু মিয়া (৪৪), মো. সোলেমান (৪০), মো. ইব্রাহিম (৪৫), মো. আউয়াল মিয়া (৫০), মো. আমির খা (৩৫), সবুজ খন্দকার (৩৫), মাসুদ (৩২), আমিনুল ইসলাম (৩২), মো. ওয়াসিম (৩৫), মো. দিপু চৌধুরী (২৩), মো. মামুন মিয়া (২৯), মো. ইকবাল হোসেন, মো. সাইফুল ইসলাম (২৪), মো. রাজ্জাক মিয়া (৪০), মো. ইউনুস (৪৫), মো. রুবেল মিয়া (২৮), আব্দুল কাদের প্রকাশ বাবু (২৩), মো. বোরহান উদ্দিন (২৫), কাপ্তান মিয়া (৫০), মো. মানিক মিয়া (৪২), মো. কিবরিয়া (২৬), মো. আনোয়ার হোসেন (৬২), মো. আলেক মিয়া (৩২), মো. মানিক মিয়া (২৪), মো. সফর আলী ভূঁইয়া (৫০), মো. আনোয়ার হোসেন প্রকাশ আইনাল হক প্রকাশ আনাল পাগলা (৩০) ও মনোয়ারা বেগম (৪২)।
তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, এ ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের সবাই মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামেই থানায় মাদক মামলা রয়েছে। তবে মূল আসামী সোহলকে এখনা গ্রেপ্তার করা যায়নি। বলে জানিয়েছেন তিনি। এর আগে গত শুক্রবার রাতে আখাউড়া থানার একটি পুলিশের দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক বিরাধী অভিযান শুরু করে। অভিযানকালে তারা শিবনগর এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশর উপর হামলা চালায়। এক পর্যায়ে সুহেল নামে এক মাদক ব্যবসায়ী কনস্টেবল খায়রুল ইসলামকে পেটে ছুরিকাঘাত করে পালিয় যায়। আহত অবস্থায় খায়রুল ইসলামকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় ৫৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে পুলিশ।
কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/সকাল ১০:৫২