বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার’র সমর্থনে পরামর্শ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার এর সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ও যুব সমাজকে সাথে নিয়ে ,সিসিকের ২০নম্বর ওয়ার্ডের খরাদিপাড়াস্থ আনন্দ সংসদ এলাকাবাসীর সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় মিঠু তালুকদার বলেন, আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে ছাত্র ও যুব সমাজ এলাকার উন্নয়নে যোগ্য প্রতিনিধি বাঁচাই করবে। আমি জনগণের মনোনীত প্রার্থী।

তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনে বিভিন্ন সময় এলাকার জনগণ আমার পাশে ছিলেন আমিও সাথে থেকে সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গিয়েছি তাই আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই। তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন।

তিনি আরো বলেন, জনগন পরিবর্তন চায়, পরিবর্তনই উন্নয়ন। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। মুরুব্বিদের সাথে নিয়ে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো।

এলাকার মুরুব্বী এহিয়া চৌধুরীর সভাপতিত্বে ও নাবিল আহমদের পরিচালনায় ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাশেম মিয়া, মো. খসরুজ্জামান, মো. আনোয়ার হোসেন, মো. নুর মিয়া, মো. আলামিন, মো. শাহজাহান মিয়া, মো. মঈনউদ্দীন, মো. কুতুব মিয়াসহ এলাকার মুরুব্বিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৩,/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit