সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত

সিসিক নির্বাচন : জাতীয় পার্টি মনোনয়নের লাঙ্গল প্রতীক পেলেন নজরুল ইসলাম বাবুল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলকে নিজেদের প্রার্থী হিসেবে ইতোমধ্যে বেছে নিয়েছিলো জাতীয় পার্টি। শনিবার (৬ মে) বিকেল ৪টায় রাজধানীর বনানী কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেত (জিএম কাদের) সিসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নজরুল ইসলাম বাবুলের হাতে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন তুলে দেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিসিক নির্বাচনে নজরুল ইসলাম বাবুলই লাঙল প্রতীক নিয়ে লড়বেন। সিসিক নির্বাচনে মেয়র পদে লাঙল নিয়ে লড়তে একাধিক নেতা তৎপর থাকলেও জাতীয় পার্টি বাবুলকেই বেছে নেয়। মনোনয়ন গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, মনিরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন শিপু, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক প্রমুখ।

উল্লেখ্য, সিলেটে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া নজরুল ইসলাম বাবুল খাদ্যপণ্য প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলযেড দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে আসছেন।

ঈদের আগে সিলেট নগরীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নিজের প্রার্থিতার ঘোষণা করে নজরুল ইসলাম বাবুল বলেছিলেন, অতীতে সিলেট নগরের আশানুরূপ উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে কাজ হয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ কমেনি।

নগরের উন্নয়নের লক্ষ্যেই আমি প্রার্থী হতে আগ্রহী। গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী- গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit