সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

নওগাঁয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয় স্বেচ্ছাসেবক  পার্টির ৪০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন  উপলক্ষে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে শহরের ডাব পট্রি দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক  পার্টির আয়োজনে এ  আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দাদ্বশ সংসদ নিবার্চনে জিএম কাদের ও রওশন এরশাদের নেতৃত্বে ৩শত আসনে নিবার্চন করবে জাতীয় পার্টি। 
নওগাঁ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক  পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহের আলী প্রাং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আনছার আলী, সাধারন সম্পাদক  ইফতারুল ইসলাম বকুল,  জেলা জাতীয় যুব সংহতি পার্টির সভাপতি রানা জোয়াদ্দা প্রমুখ সহ জেলা জাতীয় পার্টির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit