বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় ক্যান্সার বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১০৭ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ও প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ক্যান্সার সচেতনতা,  চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে)  উপজেলার ডাকবাংলো অডিটরিয়ামে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। 

সচেতনতা বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র প্রমুখ।ক্যাম্পে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী শফিকুল হালিমের তত্ববধানে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সহ বিভিন্ন বিষয়ে প্রায় আট শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ  ও পরামর্শ দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit