বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

যেভাবে বুঝবেন হিট স্ট্রোক, কী করবেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩৩ Time View

স্বাস্থ্য ডেস্ক : গ্রীষ্মের কাকফাটা গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতিতে শরীর থেকে সব পানি বেরিয়ে গিয়ে ঘাটতি তৈরি হয়। এছাড়া ব্লাড প্রেশার কমে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। 

* গরমে অনেকের ত্বকের সমস্যা দেখা যায়। ফলে হিট র‌্যাশসহ অন্যান্য সমস্যা বাড়ে।

* যারা বাইরে কাজ করেন তাদের সমস্যা হওয়ার আশঙ্কা সব থেকে বেশি। গরমে শরীরে পানির ঘাটতি শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রেশার কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ সমস্যাকে হিট স্ট্রোক বলা হয়।

* বয়স্ক মানুষের এ সময়ে শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট যায়।

* শীতের মতোই তীব্র গরমে অ্যাজমার আশঙ্কা থাকে। তাই সতর্ক থাকবেন।

এছাড়াও আমাদের মেনে চলতে হবে কয়েকটি টিপস-

* ছাতা নিয়ে রাস্তায় বের হোন।

* মাথায় টুপি থাকলে ভালো হয়।

* সুতির পোশাক পড়ুন।

* সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলুন।

* দিনে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে।

* শরীর খারাপ লাগলে আর অপেক্ষা নয়, সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে গেলে কী করবেন-

অতিরিক্ত গরমে কাউকে অসুস্থ হয়ে পড়তে দেখলে শুরুতেই তাকে আধাঘণ্টা ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। যদি তাতে তিনি সুস্থ হয়ে যান তাহলে বুঝতে হবে অসুস্থতা গুরুতর নয়। কাউকে অসুস্থ হয়ে পড়তে দেখলে কী করা উচিত সে বিষয়ে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ কিছু পরামর্শ দিয়েছে। তা হচ্ছে-

* এই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব ঠান্ডা জায়গা নিয়ে যেতে হবে।

* শুইয়ে দিতে হবে এবং তার পা কিছুটা ওপরে তুলে দিতে হবে।

* প্রচুর পানি বা পানীয় খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, পানিশূন্যতা দূর করার পানীয় দেওয়া যেতে পারে।

* আক্রান্ত ব্যক্তির ত্বক ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে, ভেজা কাপড় বা স্পঞ্জ দিয়ে শরীর মুছে দেওয়া যেতে পারে। বগলের নিচে ও ঘাড়ে গলায় ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

* যদি ত্রিশ মিনিটের মধ্যে সুস্থ না হয় তাহলে ওই ব্যক্তির হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। দেরি না করে তখনই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। হিট স্ট্রোক হলে রোগী ঘেমে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন।

* সাধারণত বৃদ্ধ এবং আগে থেকে অসুস্থ তাদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা অন্যদের চেয়ে বেশি। যাদের ডায়াবেটিস রয়েছে তারা খুব সহজে পানিশূন্য হয়ে পড়ে এবং জটিলতা বেশি দেখা দেয়। বাচ্চারাও এ সময় খুব বেশি কষ্ট পায়।

লেখক : ফার্টিলিটি কনসালট্যান্ট ও গাইনোকোলজিস্ট, বিআইএইচএস জেনারেল হসপিটাল, মিরপুর-১, ঢাকা।

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit