বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

নরসিংদীতে মাকে বাঁচাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৫১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর শিবপুরে মাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে বড় ভাই তারিকুল ভূঁইয়া (২৭) কে খুন করেছেন ছোট ভাই তারেক ভূঁইয়া (২৪)। বৃহস্পতিবার দুপুরে  শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (৩ মে) রাত ৮ টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।নিহত তারিকুল ভূঁইয়া আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূঁইয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এসময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীর (৯) কে রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সাথে তর্কে জড়িয়ে মাকে মারধর করতে থাকেন তারিকুল। মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। পরে আশেপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit