বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

জয়পুরহাটে ২০ শয্যা ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৬ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের চিকিৎসা সেবা আজ অনেক উন্নত।বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ২০ শর্য্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), এ্যাডঃ মোমিন আহম্দে চেীধুরী (জিপি) ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit