সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

চিকিৎসাধীন আরো এক জনের জনের মৃত্যু : এনিয়ে মৃতের সংখ্যা-৩

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারীর চরে বিবদমান বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ ফারুক মন্ডল (২৪) নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮ টার সময় তার মৃত্যু হয়। নিহত ফরুক মন্ডল অগ্নিদগ্ধ হয়ে নিহত দিনু মন্ডলের ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো পিতা-পুত্রসহ ৩জনে। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান অগ্নিদগ্ধ ফারুক মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে গত রবিবার উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী উত্তরপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেন গেদার ছেলে আক্তার মন্ডল (৩৭) ও মৃত নবীর মন্ডলের ছেলে দিনু মন্ডল (৭০) ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে চিকিৎিসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু পথযাত্রী অবস্থায় লাইফ সার্পোটে রয়েছেন একই এলাকার কালা কাজীর ছেলে অগ্নিদগ্ধ সাইদুল কাজী (২২)।

উল্লেখ্য, চিলমারীর চরে রাস্তার জন্য মাত্র এক শতাংশ জমি নিয়ে শিকদার ও খা পক্ষ বনাম মন্ডল পক্ষের মধ্যে প্রায় দুইমাস ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে শিকদার ও খা পক্ষের লোকজন সংগবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে মন্ডল পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এসময় তারা পেট্রোল ঢেলে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়। হামলায় ৬জন আগুনে পুড়ে গুরুতর দগ্ধসহ ১৬জন আহত হয়। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং অগ্নিদগ্ধদের ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ৩জনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় রয়েছেন আরো একজন। আগুনে ইকবাল মন্ডল, মোজাম্মেল মন্ডল, জহুরুল মন্ডল ও রানা মন্ডলের বাড়ি পুড়ে ভষ্মিভূত করা হয়। এসময় হামলকারীরা ওইসব বাড়ি থেকে গরু, ছাগল, ঘরের আসবাবপত্র ও সম্পদ লুট করে নিয়ে যায় এবং কেটে ফেলে ফলদ ও বনজ বৃক্ষ। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় মন্ডল পক্ষের মোজাম্মেল মন্ডল বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে দৌলতপুর থানায় হত্যার চেষ্টা ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধারায় ৭৩জনের নাম উল্লেখসহ ১২০ জনের নামে মামলা দায়ের করেন যার নং-৭০। মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ ও র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার রাতে চিলমারীর চরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৪জন আসামীকে গ্রেফতার করে।এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, চিলমারীর চরে অগ্নিদগ্ধ ফারুক মন্ডল নামে আরো একজন বৃহস্পতিবার সকালে মারা গেছে। এনিয়ে ৩জনের মৃত্যু হলো। ময়নাতদন্ত শেষে ফারুক মন্ডলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit