মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক তুঙ্গে, মুখ খুললেন পরিচালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এর পর থেকেই সিনেমাটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটিতে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন।

আগামী ৫ মে মুক্তি পাবে ‘দ্য কেরালা স্টোরি’। অভিযোগ, ট্রেলারে দেখানো হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ হয়ে যান, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। সিনেমার মাধ্যমে সংঘ পরিবার কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, এমনই অভিযোগ তোলেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকে সিনেমাটি সে রাজ্যে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে। সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও। বলে দেন, বাস্তবকে ভুলভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। বাকস্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে।

এসবের মধ্যেই এবার সিনেমাটির পক্ষে সুর চড়ালেন পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। তাদের দাবি, সিনেমাতে কেরালা কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনও প্রসঙ্গ নেই। তাদের নিশানায় সন্ত্রাসবাদীরা।

এক সাক্ষাৎকারে পরিচালক সুদীপ্ত সেন জানান, “মাসের পর মাস এই বিষয়টি নিয়ে পড়াশোনার পর সিনেমাটি তৈরি করেছি। কোনও প্রযোজক পাচ্ছিলাম না। নির্যাতিতাদের সঙ্গে কথা বলার পর আমার ধারণা বদলে গিয়েছিল।”

প্রযোজক বিপুল শাহ বলেন, “কেরালা রাজ্যের বিরুদ্ধে সিনেমাতে কিছুই দেখানো হয়নি। এখানে টার্গেট জঙ্গিরা, মুসলিমরা নয়। কেরালার মুখ্যমন্ত্রীকে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি।”

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit