শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

রাজউকের গায়েব হওয়া ৩০ হাজার নথি থেকে ২৬ হাজার ৭৭৭ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের সার্ভার থেকে ৩০ হাজার নথি গায়েব হওয়ার পর ২৬ হাজার ৭৭৭ নথি উদ্ধার হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাজউক। একইসঙ্গে ওই ৩০ হাজার নথি হ্যাকাররা হ্যাক করেছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শওকত আড়ী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়।

আদালতকে রাজউকের আইনজীবী ইমাম হাসান এ তথ্য জানান। এর আগে গত ২ জানুয়ারি রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট।

৩০ দিনের মধ্যে রাজউক চেয়ারম্যানকে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এ আদেশ দেন।
 

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit