শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

টোকিওতে খণ্ডকালীন অধ্যাপকের ভূমিকায় আলিবাবার জ্যাক মা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের জ্যাক মা জাপানের টোকিও কলেজে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। এটি নামকরা টোকিও বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি সোমবার এ তথ্য জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জ্যাক মা টেকসই কৃষি ও খাদ্য উৎপাদনে গবেষণা চালাবেন। জনহিতৈষী সংস্থা জ্যাক মা ফাউন্ডেশনের প্রধান ‘শিল্পোদ্যোগ, করপোরেট ব্যবস্থাপনা এবং উদ্ভাবনের বিষয়ে তার সমৃদ্ধ অভিজ্ঞতা ও অগ্রগামী জ্ঞান’ কলেজের ছাত্র ও শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেবেন।

টোকিও কলেজ ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি টোকিও বিশ্ববিদ্যালয়কে কলেজ ডি ফ্রান্সসহ বিদেশের বিভিন্ন গবেষক এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে। প্রতিষ্ঠানটি গবেষণা ডিজিটাল বিপ্লব, জাপানের ভেতর ও বাইরে থেকে দেখা, ২০৫০ সালে মানবিকতা এবং জীবনের মূল্যের মতো বিষয়ের ওপর জোর দেয়।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit