সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

‘শাহরুখ-কন্যা সুহানা’ ভেবে নিন্দার ঝড়, অতঃপর…

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : রিসোর্টের বারান্দাটি একেবারে সমুদ্রের উপরে। নীলাভ সবুজ সমুদ্রপারে দূর দিগন্তের দিকে তাকিয়ে বসে আছেন শাহরুখ এবং গৌরী খানের কন্যা সুহানা খান। পরনে সাদা বিকিনি, রোদ পোহাচ্ছেন শাহরুখ-কন্যা। সে ছবি দুপুর থেকে ঘুরছিল নেটদুনিয়ায়। স্বল্পবাসে সুহানাকে পিছন দিক থেকে দেখেই উত্তেজিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। সেই সঙ্গে নিন্দার ঝড়ও এসে পড়ছিল একে একে। কেউ কেউ মন্তব্য করেছিলেন, “ইসলামে এমন পোশাক হারাম!” আবার কেউ লিখেছিলেন, “সুহানাও তার ভাই আরিয়ানের মতো বিপথেই গেলেন।” তবে ভুল ভাঙতে বেশি সময় লাগল না।

ভাইরাল ছবিটি আসলে সুহানার নয়, দক্ষিণের অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের। ‘মাস্টারপিস’, ‘মুফতি’-র মতো অনেক কন্নড় ছবিতে দেখা গেছে তাকে। পিছন দিক থেকে তার আদল অনেকটা সুহানার মতো লাগায় ভুল করে ফেলেছিলেন অনুরাগীরা। ভুল নামেই ছবি ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, শানভি সম্প্রতি তার সৈকতযাপনের ছবি শেয়ার করেছিলেন নেটদুনিয়ায়। ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে, সেখানকারই ছবি সেটি। ভুল ভাঙায় মুখে কুলুপ নিন্দুকদের।

ইতোমধ্যেই তারকাসন্তান সুহানার অনুরাগীর সংখ্যা বিপুল। নিয়মিত ছবি এবং ভিডিও পোস্ট করে তাদের মনোযোগের কেন্দ্রে থাকেন সুহানা। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়েই পা রেখেছেন কন্যা। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ দিয়ে শিগগিরই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। মিউজিক্যাল ছবিটি ওটিটিতে মুক্তি পাবে বছরের শেষ দিকে।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit