সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

‘গল্পের প্রয়োজনে যে কোনো দৃশ্যে অভিনয় করতে প্রস্তুত’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আমলা পল। দক্ষিণের চার ভাষার সিনেমাতেই অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন আমলা। 

২০১৮ সালে তামিল ভাষার ‘আদাই’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন এ অভিনেত্রী। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা।

আমলা পলের পরবর্তী সিনেমা ‘আদুজিভিথাম’। মালায়ালাম ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমার। সম্প্রতি এ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। তাতে পৃথ্বিরাজ সুকুমার ও আমলার চুম্বন দৃশ্য দেখা যায়, যা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। দীর্ঘ দিন পর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এই অভিনেত্রী।

চুম্বন দৃশ্য নিয়ে নানান সমালোচনা হলেও এতদিন নীরব ছিলেন আমলা। অবশেষে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন তিনি। এক সাক্ষাৎকারে আমলা বলেন, ‘এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন— পৃথ্বিরাজের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। আমি বলেছিলাম, ঠিক আছে। সিনেমার এই দৃশ্যের জন্য লিপলক অপরিহার্য ছিল; যার কারণে এ দৃশ্যে অভিনয় করেছি। শুধু চুম্বন দৃশ্য নয়, গল্পের প্রয়োজনে নগ্ন হতেও আমি প্রস্তুত। পূর্ব প্রস্তুতি থাকার কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করা আমার জন্য কঠিন ছিল না।’

মালায়ালাম ভাষার ‘আদুজিভিথাম’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে আমলার এ সিনেমা।

আমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রিস্টোফার’। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পায় মালায়ালাম ভাষার এ সিনেমা। বর্তমানে মালায়ালাম ভাষার ‘দ্বিজ’, তামিল ভাষার ‘আধো আন্ধা পারভাই পোলা’ সিনেমার কাজ আমলার হাতে রয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit