শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১০৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ-বিনামুল্যে আইন সেবার দ্বার উন্মোচন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালত চত্ত্বর হতে বিচারকবৃন্দ, আইনজীবী, জনপ্রতিনিধি, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুর্গাপুর চৌকি আদালত চত্ত্বরে দুর্গাপুর লিগ্যাল এইড এর চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সোলায়মান কবীর এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম মিয়া।

অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, পৌর মেয়র আলহাজ মাওঃ আব্দুস ছালাম, আইনজীবী সমিতির সভাপতি এড. বিমল চন্দ্র সাহা, এড. মানেশ চন্দ্র সাহা, এড. এম এ জিন্নাহ, ওসি শিবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আর্থিক অসচ্ছল সহায়সম্বলহীন নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার ও অসমর্থ প্রার্থীকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সর্ম্পকে সচেতন করাসহ সারা দেশের নাগরিকদের সুযোগ এর সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সর্বদা সচেষ্ট। সে আলোকে প্রজাতন্ত্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অধিকারী।

তাই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসমর্থ বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা প্রদানের লক্ষে “আইনগত সহায়তা প্রদান আইন ২০০০” বাস্তবায়নে ব্যাপকভাবে জনসচেতনতামূলক কর্মসূচী পালন করে যাচ্ছেন। উপস্থিত সকলকে বিনামূল্যে আইনি সহায়তা নেয়ার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit