সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬

কুরবানির ঈদে শাকিবের চমক ‘প্রিয়তমা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবি দিয়ে ঈদুল ফিতরে সাড়া ফেলেছেন শাকিব খান। আসন্ন কুরবানির ঈদেও দর্শকদের নিরাশ করবেন না তিনি। সে কারণে আগামী ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।

অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র শুটিংয়ে নামবেন।

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

নির্মাতা হিমেল বলেন, কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।

এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit